সুনামগঞ্জ , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদন্ড সুজনের সংবাদ সম্মেলন হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড

সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১২:৪১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১২:৪৩:৪৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল
বিশেষ প্রতিনিধি::>
সুনামগঞ্জের গ্রামাঞ্চলে সর্বনাশা ইয়াবা ছড়িয়ে পড়েছে। এখন নির্বিঘ্নে কারবার করতে নানা কৌশল নিয়েছে মাদক কারবারিরা। এর মধ্যে কোনও কারবারি ইউনিয়ন পরিষদ থেকে ‘মাদক কারবারি নয়’ মর্মে প্রত্যয়নপত্র সংগ্রহ এবং কেউ মাদকপ্রতিরোধ কমিটিতে ঢুকে নির্বিঘ্নে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এমন দুই মাদক কারবারির এমন কৌশল আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়দের নজরে এসেছে। এদিকে সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সাধারণ জনগণ। তারা মাদককারবারিদের আটক করে পুলিশে দেওয়াসহ এলাকায় মাদকবিরোধী সমাবেশ করছে। প্রশাসনও এসব সমাবেশে গিয়ে এলাকাবাসীর সাথে সংহতি জানিয়ে আসছে। সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশসহ স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের চানফর আলী ওরফে ফকির মিয়ার ছেলে রেজাউল করিম নিজেকে মাদক কারবারি নয় মর্মে ইউনিয়ন পরিষদ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করেন। পরে সেটি বাঁধাই করে সঙ্গে নিয়ে চলাফেরা করতেন। অথচ কিছুদিন আগে তার আস্তানায় তার ইয়াবা সেবনের ছবি ও বিক্রির জন্য নিয়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়াও সুনামগঞ্জ সদর থানা পুলিশ মাদক কারবারে যাদের সংশ্লিষ্টতা আছে এমন তালিকায় তার নামও রয়েছে বলে জানা গেছে। এসব বিষয় অবগত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উল হক গত ১৪ জুন তার প্রত্যয়নপত্র বাতিল করে পরদিন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন। এই প্রত্যয়নপত্র ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথাও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রত্যয়নপত্র বাতিলের অনুলিপি তিনি সুনামগঞ্জ সদর থানা পুলিশ, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। এছাড়া গত ২০ জুন শনিবার মোহনপুর গ্রামে মাদকবিরোধী যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশেও সদর থানার ওসি রতন শেখ উপস্থিত হয়ে ওই মাদক কারবারিসহ সব মাদক কারবারিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘটনার পাশাপাশি বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোণা গ্রামের নাজমুল হাসান হিমেল ১ হাজার পিস ইয়াবাসহ তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় এলাকায় ধরা পড়েন। সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক কারবারে যুক্ত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ ছিল। কিন্তু পারিবারিক প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেতোনা। তবে সে কৌশলে তার মাদক কারবার চালিয়ে যেতে ধনপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছিল। ইয়াবার চালানসহ গত ১৭ জুন তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এভাবে নির্বিঘেœ মাদক কারবার চালিয়ে যেতে মাদক কারবারিরা কৌশল নিয়েছে বলে প্রমাণ মিলেছে। মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও মোহনপুর মাদকপ্রতিরোধ কমিটির সভাপতি নূরুল আমিন বলেন, আমরা গ্রামের লোকজন মাদকের বিরুদ্ধে সভা-সমাবেশ ও মাদক কারবারিদের তালিকা করার পর রেজাউলের নেতৃত্বে কারবারিরা মাদক দিয়ে আমাদের ফাঁসানোর হুমকি দিচ্ছে। আমরা এ বিষয়টি গত ২০ জুন শনিবার সমাবেশে সদর থানার ওসি সাহেবকে অবগত করেছি। তিনি বলেন, আমাদের কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে রেজাউল দীর্ঘদিন মাদক কারবার করেছে গোপনে। বিষয়টি সামনে আসার পর আমরা তার প্রত্যয়ন বাতিল করার পর আমিসহ সালিশকারী ও প্রতিবাদকারীদের এখন হুমকি-ধমকি দিচ্ছে। আমরা এসব বিষয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করেছি।
সুনামগঞ্জ মাদকপ্রতিরোধ কমিটির নেতা সমাজসেবী আমীর হোসেন বলেন, আমরা সুনামগঞ্জ শহরকে মাদকমুক্ত করতে মাঠে নেমেছি। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করেছি। তালিকাভুক্ত মাদক কারবারিদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি। আমাদের পাশাপাশি এখন সারাজেলার বিভিন্ন স্থানেই মাদক প্রতিরোধ কমিটি মাঠে নেমেছে। তারুণ্যের নেতৃত্বে বিপথগামী তারুণ্যকে রক্ষায় এটি সময়োপযোগী ও সাহসী উদ্যোগ।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, আমার থানা এলাকার ভিতরে বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। কর্মক্ষম তারুণ্যকে রক্ষায় সাহসী তরুণরা মাঠে নেমেছেন। আমরা বিভিন্ন স্থানে সামাজিক জাগরণের মাধ্যমে মাদক কারবারিদের আস্তানা ভেঙে দিচ্ছি। তিনি বলেন, গত শনিবার মোহনপুরের সমাবেশে এলাকার প্রধান কারবারি রেজাউলকে গ্রেপ্তারের দাবি ওঠেছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সুনামগঞ্জে সামাজিক জাগরণ শুরু হয়েছে। আমরা বিভিন্ন স্থানে গিয়ে সচেতনতা সমাবেশসহ অভিযানও চালাচ্ছি। তবে কিছু কিছু স্থানে মাদক কারবারিরা কৌশল নিয়ে মাদক কারবার করছে। সম্প্রতি মোহনপুর ও বিশ্বম্ভরপুরে দুই মাদক কারবারির কৌশল উন্মোচন হয়েছে। সামাজিক জাগরণের মাধ্যমেই মাদক প্রতিরোধ সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল

সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল