সুনামগঞ্জ , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস
কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

সদর থানার ফেসবুক পেইজে অ্যান্টিবায়োটিক নিয়ে ‘অবৈজ্ঞানিক’ প্রচারণার অভিযোগ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১২:২২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১২:২২:১৭ পূর্বাহ্ন
সদর থানার ফেসবুক পেইজে অ্যান্টিবায়োটিক নিয়ে ‘অবৈজ্ঞানিক’ প্রচারণার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর থানার ফেসবুক পেইজে অ্যান্টিবায়োটিক ওষুধ সম্পর্কে অবৈজ্ঞানিক ও মনগড়া তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ম. আলতাফুর রহমান। তিনি বলেন, গত ১৪ জুন সুনামগঞ্জ সদর থানার ফেসবুক পেইজ ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত ওষুধ-সংক্রান্ত কিছু বক্তব্য সমিতির নজরে এসেছে। এ বিষয়ে অভিযোগকারী মো. আবির হাসান ও সদর থানার ওসি রতন শেখের বক্তব্যকে ‘বিজ্ঞানবহির্ভূত ও মনগড়া’ আখ্যা দিয়ে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। লিখিত বক্তব্যে বলা হয়, আবির হাসান স্থানীয় সেবা মেডিসিন পয়েন্ট থেকে পাঁচটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ক্রয় করেন। প্রথম দিন একটি ট্যাবলেট সেবনের পর তার জ্বর ও কাঁপুনি বেড়ে যাওয়ার অভিযোগ করা হয়। পরদিন দ্বিতীয় ট্যাবলেট খুলে সেটিতে বিবর্ণতা ও কালো দাগ দেখতে পেয়ে তিনি সদর থানায় অভিযোগ করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে দোকানে থাকা একই ওষুধের অবশিষ্ট তিনটি ট্যাবলেটেও একই ধরনের অবস্থা পাওয়া যায়। সংগঠনের দাবি, একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সেবন কোনো রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা নয়। নির্দিষ্ট রোগের জন্য নির্ধারিত মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ সেবন করতে হয়। পাশাপাশি জ্বর বা ব্যথা নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামলের মতো ওষুধ গ্রহণ করতে হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আন্তর্জাতিকভাবে ওষুধ উৎপাদনে ক্ষুদ্র ত্রুটির হার শতকরা ০.১ থেকে ১ শতাংশ পর্যন্ত হতে পারে। মাইক্রোলিকেজ বা পরিবহনজনিত কারণেও ট্যাবলেটের রং পরিবর্তন বা দাগ দেখা দিতে পারে। এ ধরণের ত্রুটিযুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেরত নিতে বাধ্য এবং কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্যরা ক্রেতাদের সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান থেকে এ ধরনের অবৈজ্ঞানিক ধারণা প্রচার জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ ধরনের কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য মো. আলী নুর, মো. ফজলুল হক, হারুন আহমেদ, পৌর কমিটির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. জাবের আহমদ, সদস্য জয়ন্ত রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স