সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন

শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১২:২০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১২:২০:৪৫ পূর্বাহ্ন
শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে চুরি, ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত এসবের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্যরা। গত বুধবার বিকেলে সনাকের মাসিক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই সভা হয়েছে। সুনামগঞ্জ সনাকের সভাপতি ও সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানার’র সভাপতিত্বে সভায় সনাক সদস্যরা বলেন, সুনামগঞ্জ শহর একটি শান্তিপ্রিয় শহর, এই শহরে আমরা মিলেমিশে সবাই শান্তিতে বসবাস করি। কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, শহরের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে চুরি হচ্ছে ও মাদকের সহজলভ্যতা বৃদ্ধি পেয়েছে। ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। পুলিশ কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতামূলক কর্মসূচিও আছে, কিন্তু ঘটনা ঘটছেই। সনাক সদস্যরা থানার সামনেই অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, গত দুদিন আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও কালীবাড়ি এলাকার একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনাসহ বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন। সনাক সদস্যরা সবাই খুবই হতাশা ও উদ্বেগ প্রকাশ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের নিকট দ্রুত এর সমাধানে কাজ করার আহ্বান জানান। সনাক সদস্যরা মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও পাড়ায় পাড়ায় রোস্টার টহল বৃদ্ধি করে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব। একই সঙ্গে নাগিরকদেরও সচেতন হওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহবান জানানো হয়। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি ও বিশিষ্ট লেখক সুখেন্দু সেন, সনাক সদস্য প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা ও সমাজকর্মী মোহাম্মদ গোলাম কিবরিয়া, আইনজীবী ও সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, অ্যাডভোকেট নাজনীন বেগম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট হেলিনা আখতার, আদিবাসী নেতা এন্ড্রু জুয়েল সলমার, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, শিক্ষিকা রীনা রানী ঘোষ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমদ, ব্যবসায়ী আশরাফুজ্জামান বাবলু।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী