সুনামগঞ্জ , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১০:৩৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১০:৩৭:০২ অপরাহ্ন
ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম ও বীর উত্তর গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বসতঘরের ভেতর থেকে সোহেল মিয়া (৪৫) ও জনি মিয়া (২৫) নামের দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন জানান, অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের সোহেল মিয়ার বিরুদ্ধে গতবছরে এবং চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়নের বীর উত্তর গ্রামের জনি মিয়ার বিরুদ্ধে ২০১৭সালে থানায় পৃথক দুটি মামলা হয়। দীর্ঘদিন ধরে তারা দুইজন পলাতক ছিলেন। বুধবার বিকেল চারটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে নিজ নিজ বসতঘরের ভেতর থেকে এই দুইজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স