সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা

ছাতকে পল্লী জীবিকায়ন প্রকল্পের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৭:৫৬ পূর্বাহ্ন
ছাতকে পল্লী জীবিকায়ন প্রকল্পের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ছাতক প্রতিনিধি :: ছাতকে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে পল্লী জীবিকায়ন প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় সুফলভোগীদের জন্য ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রশিক্ষণের বিষয় হিসেবে শাক-সবজি চাষকে গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশগ্রহণ করেন। উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সভাপতি এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব লাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, সাবেক ইউপি সদস্য ও বিআরডিবি পরিচালক আজহার আলী, কলেজ ছাত্রদল নেতা ও বিআরডিবি পরিচালক সাচ্চা আবেদিন এবং পৌর যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক। বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে তৃণমূল পর্যায়ে শাক-সবজি চাষের কোনো বিকল্প নেই। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকাজে স¤পৃক্ত করতে হবে। তারা আরও বলেন, অনাবাদি জমি খালি না রেখে চাষাবাদের আওতায় এনে উৎপাদন বৃদ্ধি করতে হবে। এতে একদিকে যেমন পরিবারের পুষ্টি নিশ্চিত হবে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আধুনিক ও লাভজনক শাক-সবজি চাষাবাদ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার