সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন, নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে কাজের আহ্বান সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৪:২৫ পূর্বাহ্ন
সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের নারী ও শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলানয়তনে এসব উন্নয়ন সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এই কর্মসূচিতে সদর উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর একটি পরিবারকে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। যেটির চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সদর উপজেলার সীমান্তবর্তী জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৭জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির অর্থ, দুইজন ছাত্রীকে যাতায়াতের সুবিধার জন্য দুটি বাইসাইকেল, তিনজন নারীকে তিনটি সেলাই মেশিন প্রদান করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রসিদ আহমেদ, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতা মিন্টু দিও প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। তাই সবাইকে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন। এর আগে একই মিলনায়তনে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধকল্পে সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে উপজেলায় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক

সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক