সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা

পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার অভিভাবক সম্মেলন

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৩৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৩৮:১০ পূর্বাহ্ন
পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার অভিভাবক সম্মেলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মারকাযুল উলুম ফাতেমাতুয যাহারা (রাযি.) পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার পুরুস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয় বাংলাদেশ ও আযাদ দ্বীনি এদারাায়ে তা’লিম বাংলাদেশ এবং তানযিমুল মাদারিস লিল বানাত সুনামগঞ্জ বোর্ড এ সেরা ও মুমতাজ ১৪৪৫ হিজরির শিক্ষর্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে ও নাজিমে তালিমাত মাওলানা সাইদুজ্জামান আল হায়দর এবং মুফতি কামরুজ্জামানের সঞ্চালনায় অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারাায়ে ত'লিম বাংলাদেশের মহাসচিব শায়ক মাওলানা আব্দুল বছির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, প্রতিষ্ঠানের নায়বে মুহতামিম মাওলানা খলিলুর রহমান, শায়খুল হাদীস মাওলানা শায়খ কবির আহমদ, মুফতি আব্দুল হক, সাবেক শিক্ষক মাওলানা আব্দুল কাশেম চাতল পাড়ি, মাওলানা উবায়দুল্লাহ আমিন, মাওলানা আব্দুল মুক্তাদির প্রমুখ। অভিভাবক সম্মেলনে বক্তারা বলেন, মাওলানা আব্দুল মুছব্বির একজন প্রখ্যাত আলেমে দ্বীন। তাঁকে নিয়ে এলাকার কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নানাভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তার বিরুদ্ধে হিংসাত্মক কুৎসা রটনা এবং মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। এসময় বক্তারা মাদারাসার লেখাপড়ার উন্নতি দেখে ছাত্র শিক্ষকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মুছব্বিরের ভুয়সি প্রশংসা করেন। সম্মেলন শেষে প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষর্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা