সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা

মেধাবৃত্তি পরীক্ষায় এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির সাফল্য

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:১০:৫৭ পূর্বাহ্ন
মেধাবৃত্তি পরীক্ষায় এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির সাফল্য
জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অবস্থিত এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থীরা ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সম্প্রতি প্রকাশিত ফলাফলে তাদের মধ্যে ৮ জন বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- তৃতীয় শ্রেণির আরাফাত রহমান ও রাইসা চৌধুরী, নার্সারি শ্রেণির আসীর আজমাইন এবং সাফওয়ান হুসেন মাসুদ। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে- তৃতীয় শ্রেণির আরিয়ান ইসলাম, দ্বিতীয় শ্রেণির মাহমুদুল হাসান রিয়াদ, প্রথম শ্রেণির মোছা. ফারহা জান্নাত মুন্নী এবং নার্সারি শ্রেণির অনুশ্রী আচার্য্য। উল্লেখ্য, ২০২৫ সালে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের পর একাডেমিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। একাডেমি কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানস¤পন্ন শিক্ষা প্রদান এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার