বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে শুভ হালখাতা
- আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:০০:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:০০:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে মেসার্স সাগর এন্টারপ্রাইজের শুভ হালখাতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও ক্রেতারা বিভিন্ন সময়ে বাকিতে ক্রয় করা সিমেন্টের বকেয়া অর্থ পরিশোধ করেন। এ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়।
মেসার্স সাগর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুজিত দেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের সিএসও শাহ জামাল শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জিএম আজাদ রহমান, এজিএম মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মো. খায়রুজ্জামান সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত এবং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন।
অনুষ্ঠান শেষে সুনামগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার, প্রকৌশলী ও ক্রেতাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। পরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ