সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে শুভ হালখাতা

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:০০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:০০:০৩ পূর্বাহ্ন
বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে শুভ হালখাতা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে মেসার্স সাগর এন্টারপ্রাইজের শুভ হালখাতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী ও ক্রেতারা বিভিন্ন সময়ে বাকিতে ক্রয় করা সিমেন্টের বকেয়া অর্থ পরিশোধ করেন। এ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়। মেসার্স সাগর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুজিত দেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের সিএসও শাহ জামাল শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জিএম আজাদ রহমান, এজিএম মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মো. খায়রুজ্জামান সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত এবং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন। অনুষ্ঠান শেষে সুনামগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার, প্রকৌশলী ও ক্রেতাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। পরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা