সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিশ্বম্ভরপুরে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৮:৫৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। জানাযায়, চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(১) ধারা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫৩ ধারায় উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনিকা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আব্দুল আজিজকে ১০ হাজার টাকা, বিশ্বম্ভরপুর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক মো. নাজমুল হাসানকে ১৫ হাজার টাকা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আবুল কাহারকে ১৫ হাজার টাকা এবং পলাশ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আবু সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার টাকা। র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতার মাধ্যমে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনের ক্ষতি করতে পারে না। তবে কিছু প্রতিষ্ঠান এসব বিধান অমান্য করে কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স