সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি

টানা চতুর্থ দিনেও শিক্ষার্থীদের আন্দোলন

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০২:১৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০২:১৬:০০ পূর্বাহ্ন
টানা চতুর্থ দিনেও শিক্ষার্থীদের আন্দোলন
স্টাফ রিপোর্টার :: হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৪ জুন) ক্লাস বর্জন করে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা সকাল থেকেই ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বেলা ১১টার দিকে তারা হাসপাতাল ভবনের সামনে জড়ো হয়ে স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজনীতিবিদ অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জুলহাস খান, আনহারুজ্জান, শিক্ষার্থী প্রতিনিধি তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ এবং সুরাইয়া আক্তার স্মৃতিসহ অনেকে। বক্তারা বলেন, একটি মেডিকেল কলেজে মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে কার্যকর হাসপাতাল, নিয়মিত ক্লিনিক্যাল ক্লাস এবং পূর্ণাঙ্গ একাডেমিক পরিবেশ অপরিহার্য। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা জানান, হাসপাতাল কার্যক্রম চালু না থাকায় তারা প্রয়োজনীয় ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাদের পেশাগত দক্ষতা অর্জনের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। দ্রুত হাসপাতাল চালু এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন তারা। উল্লেখ্য, গত রোববার থেকে ক্লাস বর্জন করে বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবারের মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতারাও শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি