সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০২:১১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:১৪:০২ পূর্বাহ্ন
ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা
সুনামকণ্ঠ ডেস্ক ::
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। মাঠে রেকর্ড ভাঙছেন লিওনেল মেসি, আর মাঠের বাইরেও তাকে নিয়ে চলছে ভক্তদের উচ্ছ্বাস। তবে এবার সেই উন্মাদনায় যোগ হলো বাংলার লোকসংগীতের কিংবদন্তি শাহ আব্দুল করিমের নামও। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার এই অর্জন উদযাপন করতে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ। সেই পোস্টে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা মেসি দুই হাত উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। আকাশে জ্বলজ্বল করছে তার নতুন গোল সংখ্যা ‘১৮’। আর পোস্টারের ওপরে লেখা- ‘কী যাদু করিয়া মেসি মায়া লাগাইছে’। লাইনটি বাঙালির হৃদয়ে গেঁথে থাকা কিংবদন্তি বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান ‘কী যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে’ থেকে অনুপ্রাণিত। প্রেম, টান আর মায়ার সেই চিরন্তন অনুভূতিকেই যেন ফুটবলপ্রেমীদের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে ফিফা। পোস্টটি প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেই ৭৪ হাজারের বেশি রিয়্যাকশন, প্রায় ৩ হাজার মন্তব্য এবং হাজারো শেয়ার জমা পড়েছে। মন্তব্যের ঘরে বাংলা ভাষাভাষী ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই লিখেছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পেজে শাহ আব্দুল করিমের গানের লাইন দেখে তারা আবেগাপ্লুত। কেউ বলেছেন, মেসির প্রতি ভালোবাসা প্রকাশে এর চেয়ে মানানসই শব্দ খুঁজে পাওয়া কঠিন। আবার কেউ মন্তব্য করেছেন, এটি শুধু মেসির অর্জনের স্বীকৃতি নয়, বাংলা ভাষা ও সংস্কৃতিরও এক অনন্য সম্মান। বাংলার লোকসংগীতকে বিশ্বদরবারে পরিচিত করে তোলার ক্ষেত্রে শাহ আব্দুল করিমের অবদান অনস্বীকার্য। তার গান প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই গানের একটি পঙ্ক্তি যখন ফিফার মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে স্থান পায়, তখন তা নিছক একটি সামাজিকমাধ্যমের পোস্টে সীমাবদ্ধ থাকে না; হয়ে ওঠে বাঙালির সাংস্কৃতিক আবেগেরও এক বিশেষ মুহূর্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী