সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ১০:১৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ১০:১৪:২৭ পূর্বাহ্ন
আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত আদালতই নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, বিচারাধীন থাকা অবস্থায় সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এ অবস্থায় দলটি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের এমন কোনো সক্ষমতা বা নৈতিক সাহস আছে বলে তিনি মনে করেন না। তার ভাষ্য, অতীতের কর্মকা-ের কারণে দলটির পক্ষে জনসমক্ষে শক্ত অবস্থান নেওয়া সহজ হবে না। আওয়ামী লীগকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কিছু লুটপাটকারী, মাফিয়া ও চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালিত হতে হয়। কোনো দল যদি সেই মৌলিক নীতি ও মানদ- থেকে বিচ্যুত হয়, তাহলে বিভিন্ন দেশেই তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। উদাহরণ হিসেবে তিনি জার্মানির একটি রাজনৈতিক দলের প্রসঙ্গ টেনে বলেন, উল্লেখযোগ্য জনসমর্থন থাকা সত্ত্বেও দলটির ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা চলছে। ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো দল বা গোষ্ঠীর প্রতি বিপুল জনসমর্থন থাকলেই তাকে অবাধ কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় কিছু মৌলিক নীতি ও শর্ত রয়েছে এবং সেগুলোর ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। আদালতের এখতিয়ার অনুযায়ী যে সিদ্ধান্ত আসবে, সরকার সেটিই মেনে নেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা