সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

জামালগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৫৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৫৭:৫০ পূর্বাহ্ন
জামালগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল বাতেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. শফিকুর রহমান, সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, যুগ্ম আহ্বায়ক আ. মালিক, আজিজুর রহমান, সদস্য মাসুম মাহমুদ তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা খালেদ আহমেদ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ। এ সময় বক্তারা জামালগঞ্জ উপজেলায় নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং, জুয়াসহ সকল অন্যায় কাজ প্রতিরোধ এবং সার্বিক জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ এতে অংশ নিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে- মাদক, চুরি, ও সামাজিক বিরোধ নিরসনে পুলিশ প্রশাসনের কঠোর অবস্থানের দিকনির্দেশনা প্রদান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি: স্থানীয়ভাবে নাশকতা, মারামারি ও বিশৃঙ্খলা রোধে জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ নেয়া। জনসচেতনতা, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট দফতরের পাশাপাশি উপজেলার সকল নাগরিকদের কাছে সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ও থানার অফিসার ইনচার্জ ওসি মো. বন্দে আলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা