সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম

শান্তিগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে পিএফজির পক্ষ থেকে ১১দফা ঘোষণা করা হয়। শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাডের সিরাজ মিয়ার সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট এর মাঠ সমন্বয়কারী কুদরত পাশার সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর (লুবনা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, শারমিন সুলতানা লাবণ্য। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাকবির হোসেন, পবিত্র গীতাপাঠ করেন বিনয় চক্রবর্তী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা। উক্ত সংলাপে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সভাপতি মওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, পিএফজির সমন্বয়কারী দোলন রানী তালুকদার, পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জয়ন্ত তালুকদার, বদরুল আলম টিপু, প্রেসক্লাব সভাপতি আবু সাইদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আহমদ উসমান, প্রেমানন্দ দাস, রাসেন্দ্র কুমার, নাজমা আক্তার, জেসনি আক্তার, শিউলী রানী দেবী, ইয়ুথ পিস এম্বাসেডর মানসুর আহমদসহ অন্যান্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ