সুনামগঞ্জ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

স্ত্রীকে ‘দা’ দিয়ে কুপিয়ে জখম : স্বামীর ৩ বছরের সশ্রম কারাদন্ড

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৪০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৪০:২৭ পূর্বাহ্ন
স্ত্রীকে ‘দা’ দিয়ে কুপিয়ে জখম : স্বামীর ৩ বছরের সশ্রম কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে স্ত্রীকে ‘দা’ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত দুই মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। সোমবার (২৩ জুন) সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ২০১৮ সালের ২৪ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে দোয়ারাবাজার উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকা-ের চেষ্টা করলে তার স্ত্রী মরিয়ম বেগম বাধা দেন। এ ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল খালেক ধারালো দা দিয়ে স্ত্রী মরিয়ম বেগমের ঘাড়ে কোপ দেন। এ সময় আসামি মরিয়ম বেগমের শরীরের একাধিক স্থানে দা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরদিন ২৫ আগস্ট আহত নারীর ভাই ইয়াছিন মিয়া বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিকে দোষী সাব্যস্ত করেন। রায়ে দ-বিধির ৩২৬ ধারায় তাকে দুই বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এছাড়া দ-বিধির ৩০৭ ধারায় এক বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। আদালত উভয় ধারার সাজা একত্রে বিবেচনা করে আসামিকে মোট তিন বছরের সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা অর্থদ-ে দ-িত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স