সুনামগঞ্জ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৯:১৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৯:১৭:১৪ পূর্বাহ্ন
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় ভুক্তভোগী কৃষকরা বলেন, ৩নং ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের কার্ড বিতরণে কিছু নেতা প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় না দিয়ে স্বজনপ্রীতি করে, তারা তাদের আত্মীয় স্বজনদের নাম তালিকায় দিয়েছেন। কর্তৃপক্ষ ৩নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ৬০ জন কৃষকের কার্ড বিতরণকালে দেখাযায় মাত্র ২০ জন ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক। বাকি ৪০ জন ভুয়া কৃষক সেজে কার্ড নিয়ে সুবিধা ভোগ করেছেন। এতে করে অত্র ৩ নং ওয়ার্ডের বৃহত্তর হাছননগর এলাকার অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকায় না আসায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি ভুয়া কৃষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষক সৈকত আলী, নজরুল ইসলাম, পুতুল মিয়া, বীর মিয়া, সাজিদুর রহমান, আব্দুল করিম, জলিল, শফিক মিয়া, রনজু মিয়া, আনজব আলী, সাহেদ আলী, রমিজ আলী, আলী নুর, জহুর আলী, জগদীশ, কনু মিয়া, সুরুজ্জামান, সাহেব আলী, রাহুল মিয়া, ফুল মিয়া, আবুল মিয়া, আলী হায়দর, ছমির মিয়া, আফজল হোসেন, জামাল মিয়া, নুর আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স