ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন
- আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৯:১৭:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৯:১৭:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় ভুক্তভোগী কৃষকরা বলেন, ৩নং ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের কার্ড বিতরণে কিছু নেতা প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় না দিয়ে স্বজনপ্রীতি করে, তারা তাদের আত্মীয় স্বজনদের নাম তালিকায় দিয়েছেন। কর্তৃপক্ষ ৩নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ৬০ জন কৃষকের কার্ড বিতরণকালে দেখাযায় মাত্র ২০ জন ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক। বাকি ৪০ জন ভুয়া কৃষক সেজে কার্ড নিয়ে সুবিধা ভোগ করেছেন। এতে করে অত্র ৩ নং ওয়ার্ডের বৃহত্তর হাছননগর এলাকার অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকায় না আসায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি ভুয়া কৃষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষক সৈকত আলী, নজরুল ইসলাম, পুতুল মিয়া, বীর মিয়া, সাজিদুর রহমান, আব্দুল করিম, জলিল, শফিক মিয়া, রনজু মিয়া, আনজব আলী, সাহেদ আলী, রমিজ আলী, আলী নুর, জহুর আলী, জগদীশ, কনু মিয়া, সুরুজ্জামান, সাহেব আলী, রাহুল মিয়া, ফুল মিয়া, আবুল মিয়া, আলী হায়দর, ছমির মিয়া, আফজল হোসেন, জামাল মিয়া, নুর আহমেদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ