সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি

রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৫৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৫৩:২০ পূর্বাহ্ন
রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই
স্টাফ রিপোর্টার :: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) সুনামগঞ্জে কোনো ধরনের প্রকাশ্য কর্মসূচি বা সাংগঠনিক তৎপরতা দেখা যায়নি। জেলা শহর থেকে শুরু করে উপজেলার কোথাও দলটির নেতাকর্মীদের মিছিল, সমাবেশ কিংবা অন্য কোনো কর্মসূচি পরিলক্ষিত হয়নি। তবে দিনব্যাপী রাজপথে অবস্থান নিয়ে শক্তি প্রদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো কর্মসূচি পালন করে। মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতারা বলেন, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও তারা জানান। মিছিলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া, সহ-সভাপতি শামসুদ্দোহা, যুগ্ম স¤পাদক তোফাজ্জল হোসেন, মমিমুল হক কালারচান, নুর আলম, সাংগঠনিক স¤পাদক জুনায়েদ আহমদ ও সোহেল আহমদ, দপ্তর স¤পাদক শাহ আলম, সহ-দপ্তর স¤পাদক সামরুল ইসলাম, আইন স¤পাদক অ্যাডভোকেট মো. দবির আহমেদ, সহ-সমাজকল্যাণ স¤পাদক রিপন উদ্দিন, সদস্য গিয়াস উদ্দিন, কাওসার, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট স্বপনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এরপর জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া, সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সাংগঠনিক স¤পাদক শাহ রাহুল, যুগ্ম সাধারণ স¤পাদক শান্তসহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিকেলে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও মানবতাবিরোধী কর্মকা-ের অভিযোগ তুলে বিচার দাবি করা হয়। বক্তারা জুলাইয়ের গণহত্যার বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানান। এছাড়া জেলার শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে