সুনামগঞ্জ , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত

‎নিরাপদ মাতৃত্ব দিবসে জামালগঞ্জে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১১:১৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১১:১৭:১৯ অপরাহ্ন
‎নিরাপদ মাতৃত্ব দিবসে জামালগঞ্জে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ
স্টাফ রিপোর্টার::
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ গর্ভবতী মায়েদের অংশগ্রহণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে ইউনিসেফ(সুশীলন)র সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা জোরদারে বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। ‎এ উপলক্ষে আয়োজিত সমাবেশে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার বার্তা তুলে ধরা হয়। ‎
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহেদুল আলম ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সুবর্না আক্তার শেলি। ‎অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. আলমগীর মিয়া এবং উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিন। ‎
বক্তারা বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমাতে গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা

হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা