সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০২:১৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০২:১৮:০৪ অপরাহ্ন
আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা আমরা লক্ষ করছি। বিভিন্ন জেলায় তাদের মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রম হাতে নেওয়ার তথ্য পাওয়া গেছে। দুই-একটি স্থানে এ ধরনের তৎপরতা দেখা গেছে। এতে আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে বিবেচনায় সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজ (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত ‘এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং আরও দুটি জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর