সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দুই ছাত্রকে মারধর, অভিযুক্ত ৪ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৩০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৩০:০৯ পূর্বাহ্ন
দুই ছাত্রকে মারধর, অভিযুক্ত ৪ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার :: দুই ছাত্রকে মারধর করায় শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর ) দুপুরে এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনসান মিঞা এই সিদ্ধান্তের কথা জানান। জানাযায়, মারধরের সাথে যুক্ত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ইসহাক আহমদ রিয়াম, ওয়াহিদুল ইসলাম, আবরার হাদি সাতিক এবং দশম শ্রেণির ছাত্র জিসানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি, অভিভাবক, ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষার্থীদের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে আমরা নিশ্চিত হই এরা আমাদের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মারধরের এমন নমুনায় আমরা মর্মাহত। আমরা সবাই চাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই ঘটনায় জড়িত সকলের শাস্তি হোক। পরে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আহ্বানে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সচেতন নাগরিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জরুরি সভায় ভুক্তভোগী পরিবার ও অভিযুক্ত ছাত্রদের পরিবারের সাথে কথা বলা হয়। শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে বলা হয়। ওই ভিডিও ভাইরাল হওয়ায় স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে মানুষের মনে যে ভয় কাজ করছে, সে ভয় কাটাতে উপযুক্ত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। পরে উপস্থিত সবার সম্মতিতে ৫ জনের কমিটির গঠনের মাধ্যমে ভুক্তভোগী শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং অভিযুক্ত ৪ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মহিম উদ্দিন জানান, আমরা সুষ্ঠু বিচার পেয়েছি। উপস্থিত সবাই আমার ভাতিজার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এমন ন্যায়বিচারে আমরা খুশি। আর বয়স বিবেচনায় এদের যাতে বহিষ্কার না করা হয় এমনটা চাই। অভিযুক্ত রিয়ামের চাচা প্রকাশ আহমেদ জানান, আমি আমার ভাতিজার এমন আচরণে দুঃখ প্রকাশ করছি এবং আমরা সবার কাছে লজ্জিত। আমরা আমাদের সন্তানের নজরদারি বাড়াবো। ভবিষ্যতে যাতে সে এ ধরনের আচরণ না করে সে বিষয়ে খেয়াল রাখবো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনসান মিঞা জানান, আমি এই মারধরের ব্যাপারে কিছুই জানতাম না। আমি জানামাত্রই ব্যবস্থা নিয়েছি। আমাদের নেয়া পদক্ষেপে ভুক্তভোগীর পরিবার সন্তুষ্ট আছেন বলে জানিয়েছেন। অভিযুক্ত ৪ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। আমি ম্যানেজিং কমিটির কাছে বহিষ্কারের ব্যাপারে লিখিত দিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স