সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের
ফলোআপ

কথিত পীরের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন
কথিত পীরের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর পঞ্চায়েতি কবরস্থানে গড়ে তোলা কথিত পীর গয়াছ মিয়ার আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আস্তানা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আস্তানাটি নিজ দায়িত্বে ভেঙে কবরস্থান থেকে সরে যেতে গয়াছ মিয়াকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। জামিনে মুক্ত এক হত্যা মামলার আসামির কবরস্থানে আস্তানা গড়ে তোলা এবং সেখানে নানা মাদকসহ নানা অসামাজিক কর্মকা- নিয়ে বিভিন্ন পত্রিকায় সম্প্রতি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আস্তানা ঘর থেকে কুড়াল, লোহার রড ও কাঁচিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গয়াছ মিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে আস্তানা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার আস্তানা থেকে কুড়াল, লোহার রড ও কাঁচি উদ্ধার করা হয়েছে। এদিকে, প্রশাসনের অভিযানের পর এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের আতঙ্ক কাটায় স্থানীয় বাসিন্দারা সাংবাদিক, সংবাদপত্র ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাজিতপুর গ্রামের মাওলানা কামাল উদ্দিন বলেন, প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসীর দাবি পূরণ হয়েছে। তিনি বলেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন