সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:৪১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:৪১:২৩ পূর্বাহ্ন
কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এই দেশ আমাদের সকলের। আমরা ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সকলে মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একযোগে এগিয়ে নিয়ে যেতে হবে। কাশ্যপ কল্যাণ পরিষদ সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি গতকাল শনিবার কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলার ২২ তম ও বিভাগীয় শাখার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সিলেট জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদবের সভাপতিত্বে সিলেট নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, হিন্দু ধর্মীয় ট্রাস্টের সাবেক ট্রাস্টি নিহার রঞ্জন দাশ বাচ্চু, মহালক্ষ্মী গ্রীবা পীঠ জৈনপুর, দক্ষিণ সুরমা, সিলেট এর সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন। প্রধান বক্তা ছিলেন বিভাগীয় সাধারণ স¤পাদক সুসেন্দ্র চন্দ্র সরকার। সিলেট জেলা শাখার সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতিমোহন বিশ্বাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বিশিষ্ট কবি পুলিন রায়, মৌলভীবাজার জেলার সভাপতি অবিনাশ বিশ্বাস ও সাধারণ স¤পাদক রাজেন্দ্র বিশ্বাস, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি স্বপন সরকার, সহ স¤পাদক জিতেন্দ্র সরকার বাদল, সাংগঠনিক স¤পাদক জগৎ সরকার ও সবুজ সরকার এবং সুনামগঞ্জ জেলার সভাপতি শচীন্দ্রলাল পুরকায়স্থ ও কেবল চন্দ্র বিশ্বাস। সাংগঠনিক স¤পাদক অরুণ কুমার বিশ্বাস ও সহ সাধারণ স¤পাদক ক্ষিতিশ সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রঙ্গলাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ময়না সরকার, সংগঠনের সহসভাপতি সিতাংশু বিশ্বাস, নারদ বিশ্বাস, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, অধ্যাপক অনিরূদ্ধ বিশ্বাস, শিক্ষক পাঁচু মোহন বিশ্বাস, মহালয়া উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক দীপক কুমার দাস, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক স¤পাদক সুবিনয় মল্লিক, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি এডভোকেট ফনিভূষণ সরকার, জকিগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধখ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিত বিশ্বাস ও স¤পাদক সীতেন দাস, এডভোকেট রনজিত বিশ্বাস, গুণমনি বিশ্বাস, ডা. বিমল কান্ত সরকার, রানু বিশ্বাস, শ্যামল রায়, শিপুল বিশ্বাস, ব্রজেন্দ্র সরকার, কানাই বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, চানমনি বিশ্বাস, সুভাষ সরকার, সত্যকুমার বিশ্বাস, সুখেন্দ্র বিশ্বাস, সজল সরকার, প্রকাশ চন্দ্র সরকার, সত্যরঞ্জন বিশ্বাস, সত্যেন্দ্র কুমার নন্দী, দীপন বিশ্বাস, কাজল বিশ্বাস, নিখিল নম., গোবিন্দ বিশ্বাস, মিন্টু বিশ্বাস, এড. সুহাস বিশ্বাস, সঞ্জয় সরকার, নীরেশ বিশ্বাস, নগেন বিশ্বাস, কবিতা সরকার, বাসন্তী নন্দী, প্রীতি রানী বিশ্বাস, সাথী রানী বিশ্বাস, পলাশ বিশ্বাস, অখিল সরকার, চৈতন্য বিশ্বাস ও জীবনশুভ্র সরকার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস