সুনামগঞ্জ , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩৭:১৫ পূর্বাহ্ন
কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাহসীকা জননী কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল ৪টায় শহরের কাজীর পয়েন্টস্থ জেলা মহিলা পরিষদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী ও সেলিনা বেগম, সাধারণ স¤পাদক শরীফা আশ্রাফী শ¤পা, সহ-সাধারণ স¤পাদক সবিতা বীর, সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী, প্রচার ও প্রকাশনা স¤পাদক মিনা পাল, কার্যকরী কমিটির সদস্য মাজেদা আক্তার, প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে এবং তরুণী সদস্য হেপী চৌধুরী ও কাকলী দাস। বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামাল এমন এক ব্যক্তিত্ব, যাঁকে প্রতিদিনই প্রাতঃস্মরণীয়া হিসেবে স্মরণ করা হয়। তাঁর আদর্শ, সাহসিকতা ও মানবিক চেতনা আজও নারী আন্দোলন এবং নারীর মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তারা আরও বলেন, সুফিয়া কামালের উত্তরসূরি হিসেবে তাঁর আদর্শ ধারণ করে নারী সমাজের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সবাইকে কাজ করতে হবে। প্রতিষ্ঠার ৫৬ বছর পরও নারী অধিকার প্রতিষ্ঠার পথে নানা বাধা-বিপত্তি বিদ্যমান। তাই সুফিয়া কামালকে স্মরণ করা মানে নিজের ভেতরে সাহস সঞ্চয় করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। সভায় বক্তারা প্রগতিশীল মূল্যবোধ রক্ষা এবং নারী সমাজকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন জেলা উদীচীর সাধারণ স¤পাদক জহির উদ্দিন, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র সুনামগঞ্জের পরিচালক মাকসুদুর রহমান দিপু এবং মহিলা পরিষদের তরুণী সদস্য হেপী চৌধুরী, কাকলী দাস, কান্তা দাস ও রিয়া তালুকদার। অনুষ্ঠানে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ

মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ