সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জ জনউদ্যোগ কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জনউদ্যোগ কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জনউদ্যোগ কমিটির নতুন আহ্বায়ক হিসেবে কবি ও লেখক সুখেন্দু সেন নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত কমিটির ষান্মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গত ছয় মাসে কমিটির বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা, জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়। সভায় উপস্থিত ছিলেন জনউদ্যোগ কমিটির কার্যনির্বাহী সদস্য মানব বৌধুরী, জাহাঙ্গীর আলম, অ্যাড. মতিয়া বেগম, শামস শামীম, অ্যাড. এআর জুয়েল, বুরহান উদ্দিন, রাজু আহমদ, মোশফিকুর রহমান স্বপন, ইফতেখার সাজ্জাদ পিয়ালসহ অন্যান্য সদস্যরা। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সাইদুর রহমান আসাদ। সভায় বক্তারা জনস্বার্থে কমিটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন আহ্বায়ক সুখেন্দু সেনের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু