সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:১৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:১৪:২২ পূর্বাহ্ন
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, আতাউর রহমান এমরান, বিএনপি নেতা ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিমউদদীন সুমেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সাবইন্সপেক্টর আতাউর রহমান সজিব, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দুলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক মাওলানা আব্দুল আহাদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ছাতক উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতি চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, আইন শৃঙ্খলা কমিটির সদস্য কয়েছ আহমদ, বিট অফিসার এস আই আব্দুল জলিল, এস আই আব্দুর রহিম, নিরাপদ ছাতকের আহবায়ক রিয়াজ আহমদ রাজু, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদ, দফাদার জসিমউদদীন, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম আহবাব, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন, মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার উপায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে। সকলের সহযোগিতায় আগামীতে ছাতক শহর, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়াবাজারসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে মাদক বিরোধী জনসচেতনতা বাড়াতে র‌্যালি করা প্রয়োজন। তিনি জানান, প্রথমে মাদকবিরোধী কর্মসূচি শহরের ৬নং ওয়ার্ড থেকে শুরু করা হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদের মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন ও গীতাপাঠ করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী। কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মণ, জয়দেব চন্দ্র দেবনাথ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত