সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:১৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:৪৩:২২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত
দোয়ারাবাজার প্রতিনিধি :: “শুনিলে বজ্রধ্বনি, ঘরে যাবো তখনি” - এই স্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়েছে “স্কুল সেফটি মেলা-২০২৬”। শনিবার (২০ জুন) সকাল ৯টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘লাইট’ প্রকল্পের আওতায় মেলার আয়োজন করে বেসরকারি সংস্থা ‘এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)’। মেলায় আর্থিক সহযোগিতা দেয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা। স্বাগত বক্তব্যে মেলার উদ্দেশ্য তুলে ধরেন ইরা’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ কামরুল হোসেন। বক্তারা বজ্রপাত থেকে নিরাপদ থাকার নানা দিক তুলে ধরে বলেন, বজ্রপাতের সময় ঘর থেকে বের হওয়া যাবে না। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে প্লাস্টিকের জুতা বা স্যান্ডেল ব্যবহার করতে হবে। এ সময় পুকুর, নদী ও জলাশয়ে যাওয়া এবং মাছ ধরা বা নৌকা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা। মেলায় শিক্ষার্থীরা স্কুল ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্রিগেড গঠন, দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দেয়ালচিত্র অঙ্কন, মেট ক্লাব প্রতিষ্ঠা, দুর্যোগ মহড়া পরিচালনা এবং স্কুল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এসএমসি সভার ভূমিকা নিয়ে নিজেদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা উপস্থাপন করে। শিক্ষক, যুব স্বেচ্ছাসেবক, সিএসএফ সদস্য এবং প্রকল্প-বহির্ভূত বিদ্যালয়ের প্রতিনিধিরাও তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশনের মাধ্যমে দুর্যোগ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) দলের সহায়তায় একটি দুর্যোগবিষয়ক সিমুলেশন মহড়া অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের ব্যাপক দৃষ্টি কাড়ে। বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলে কৃষক ও জেলেদের নিরাপত্তার জন্য প্রতিটি হাওরে পর্যাপ্তসংখ্যক নিরাপদ ছাউনি বা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি। এতে বজ্রপাত ও আকস্মিক দুর্যোগের সময় মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারবে এবং প্রাণহানি অনেকাংশে কমে আসবে। দিনব্যাপী এ মেলায় বজ্রপাতসহ বহুমুখী দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের পাঁচটি স্টল স্থাপন করা হয়। অতিথি ও সাধারণ দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে দেখেন ও আলোচনায় অংশ নেন। বক্তারা বজ্রপাতসহ নানা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন