সুনামগঞ্জ , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:০৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:০৯:১৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক সুনামকণ্ঠ-এর সাহিত্য সংগঠন ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ’র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়াস্থ সুনামকণ্ঠ কার্যালয়ে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের কার্যকরী সদস্য প্রভাষক হাবিবুল্লাহ আছকির তালুকদারের সভাপতিত্বে ও অনুপ তালুকদারের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, দৈনিক সুনামককণ্ঠ স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায় এবং কবি নাসরিন আক্তার খানম। নবগঠিত কমিটি ঘোষণা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা ও কালিদহ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। কমিটিতে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ রয়েছে। উপদেষ্টাগণ হলেন- অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, লেখক ও কবি সুখেন্দু সেন, অধ্যাপক রজত কান্তি সোম মানস, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতি প্রভাষক দুলাল মিয়া, সহ-সভাপতি মো. সাজাউর রহমান, আহমেদ নূর আলবাব, সাধারণ স¤পাদক অনুপ তালুকদার, যুগ্ম সাধারণ স¤পাদক প্রভাষক শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক স¤পাদক মো. আলমগীর শাহ, অর্থ স¤পাদক শাহ মো. কামরুজ্জামান, দপ্তর স¤পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, প্রচার ও প্রকাশনা স¤পাদক আদিল আরমান, সংস্কৃতি বিষয়ক স¤পাদক সম্পা শিমু, তথ্য ও গবেষণা স¤পাদক বিকাশ চন্দ আপন, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক লাকী বিশ্বাস ও পরিবেশ বিষয়ক স¤পাদক মিটন কান্তি দাশ। কার্যনির্বাহী সদস্য- প্রভাষক হাবিবুল্লাহ আছকির তালুকদার, সুলেমান কবির, মো. আনোয়ারুল হক, মো. জামাল হোসেন, নিশেন্দু রঞ্জন গোস্বামী, মো. আকরাম উদ্দিন, মোজাম্মেল হোসেন, আবু জাকের প্রিন্স, জালাল উদ্দীন নাসিম, মো. হেলাল আহমদ, জয়ন্ত পাল ও ফয়সল তালুকদার। উল্লেখ্য, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ ২০০১ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি দুই বছর অন্তর কার্যকরী কমিটি গঠন করা হয়। এ সংগঠনের মাধ্যমে নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা, পাক্ষিক কণ্ঠসাহিত্য পাতা প্রকাশ ও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় ও জাতীয় গুণী ব্যক্তিবর্গের জীবনকর্ম নিয়ে নিয়মিত আলোচনা সভার আয়োজন করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ

মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ