সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
চামরদানী ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান পদে আলোচনায় এম শহীদ

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১১:৫৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১২:০২:৪৩ অপরাহ্ন
চেয়ারম্যান পদে আলোচনায় এম শহীদ ছবি: এম শহীদ
স্টাফ রিপোর্টার::
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দোরগোড়ায় কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নড়েচড়ে বসেছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থীরা। চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী। তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন মধ্যনগর থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম সবুজ মিয়ার সন্তান, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক, তারুণ্যের অহংকার ও সমাজসেবক এম শহীদ। চামরদানী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিবারন তালুকদার বলেন,' শহীদ একজন স্মার্ট এবং মেধাবী যুবনেতা। আমার বিশ্বাস সে এলাকার জন্য ভালো কিছু করবে।' চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জীবন কৃষ্ণ তালুকদার বলেন, ' আমাদের অঞ্চলের মানুষের বিপদে আপদে সবসময় শহীদ ভাই এগিয়ে আসেন। আগামীতে তাঁর মতো লোককেই সবার প্রয়োজন।' জুলাই শহীদ আয়াতুল্লাহর পিতা হাজী সিরাজুল ইসলাম বলেন, ' এম শহীদ একজন ভালো মনের মানুষ। সে যদি আগামী নির্বাচনে প্রার্থী হয়, তাহলে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।' এই বিষয়ে এম শহীদ বলেন,' আমি ছাত্রজীবন থেকেই মানুষের বিপদে আপদে পাশে থেকেছি। আগামীতেও এভাবেই মানুষের আস্থা নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করবে।'

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি