সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:০৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:০৪:৩৫ পূর্বাহ্ন
ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ
স্টাফ রিপোর্টার :: ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর উদ্যোগে সুনামগঞ্জে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় ব্র্যাক কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন খামারিকে জনপ্রতি ৪০টি করে মোট ১ হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। বিকল্প আয়ের উৎস সৃষ্টি এবং পারিবারিক অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে খামারিদের প্রশিক্ষণ প্রদান শেষে এসব বাচ্চা বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ব্র্যাকের সুনামগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক শাহরিয়ার কবির আলিফ, শাখা ব্যবস্থাপক মোছা. শাহানা বেগম, এলাকা ব্যবস্থাপক শাহাজাহান সিরাজ, ব্র্যাক জেলা সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন মিয়া। উপকারভোগী তাসলিমা বেগম পৌর শহরের জলিলপুর গ্রামের বাসিন্দা। তিনি বলেন, আমার চার সদস্যের সংসার। স্বামী আবুল কালাম দিনমজুরের কাজ করেন। সংসারে সব সময় টানাপোড়েন থাকে। ব্র্যাক থেকে হাঁসের বাচ্চা পেয়েছি। এগুলো পালন করে সংসারের আয় বাড়াতে পারব বলে আশা করছি। মোহনপুর ইউনিয়নের ভৈষবেড় গ্রামের আলিমুন নেছা বলেন, আমাদের সাত সদস্যের পরিবার। স্বামী আজির উদ্দিন দিনমজুর। হাঁস পালন করে সংসারের আয় বৃদ্ধির পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে চাই। লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামীমা বেগম বলেন, আমার স্বামী রমজান আলী দিনমজুরের কাজ করেন। পাঁচ সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। হাঁস পালন করে অতিরিক্ত আয় করতে পারলে পরিবারের ব্যয় নির্বাহে সহায়তা হবে। একই ইউনিয়নের নীলপুর গ্রামের নুরজাহান বেগম বলেন, স্বামী ওয়াহাব আলী দিনমজুরের কাজ করে সাত সদস্যের সংসার চালান। ব্র্যাকের প্রশিক্ষণে যা শিখেছি, সে অনুযায়ী হাঁসের বাচ্চাগুলো লালন-পালন করব। ব্র্যাকের সুনামগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক শাহরিয়ার কবির আলিফ বলেন, ২৫ জন খামারিকে মোট এক হাজার হাঁসের বাচ্চা বিনামূল্যে প্রদান করা হয়েছে। খামারিরা যাতে সফলভাবে বাচ্চাগুলো লালন-পালন করতে পারেন, সে জন্য নিয়মিত তদারকি করা হবে। তারা ভালো করতে পারলে ভবিষ্যতে আরও সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন