সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

তাহিরপুরে ড্রেজার ধ্বংস, বাল্কহেড জব্দ

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৯:১০ অপরাহ্ন
তাহিরপুরে ড্রেজার ধ্বংস, বাল্কহেড জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ও বড়ছড়া কয়লা ডিপো এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিন ধ্বংস এবং একটি বাল্কহেড নৌকা জব্দ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৩টা থেকে বৃহ¯পতিবার রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত টানা প্রায় সাড়ে ১১ ঘণ্টা উপজেলার বাদাঘাট ও উত্তর শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। প্রশাসন সূত্রে জানা যায়, যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ড্রেজারটি অকেজো করে দেওয়া হয়। এদিকে ঘাগটিয়া, ঢালারপাড় ও জামালেরচর এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে টহল জোরদার করা হয়। গভীর রাতে বড়ছড়া কয়লা ডিপো এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুসহ প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের একটি ইঞ্জিনচালিত বাল্কহেড নৌকা জব্দ করা হয়। পরে নৌকাটি স্থানীয় পুলিশ ক্যা¤েপর জিম্মায় হস্তান্তর করা হয়। তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ সুরক্ষা এবং সরকারি স¤পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন