সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

ভারতীয় বিড়িসহ নৌকা জব্দ

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৭:৩৯ অপরাহ্ন
ভারতীয় বিড়িসহ নৌকা জব্দ
স্টাফ রিপোর্টার :: জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ১৭ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাত সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর বাজার নৌকাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই সাব্বির আহসান, এএসআই খাদেমুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেনসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া চারটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে অবৈধভাবে আমদানি করা ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের ১ লাখ ৮৯ হাজার শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা এবং নৌকার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭ লাখ ১৭ হাজার টাকা। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা