সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৩:৫৮ অপরাহ্ন
মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহ¯পতিবার (১৮ জুন) সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের তত্ত্বাবধানে সদর উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২৩ এপ্রিল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। বিকেএসপির একজন দক্ষ প্রশিক্ষকের পরিচালনায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. সাব্বির হোসেন শাওন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা যে কৌশল ও দক্ষতা অর্জন করেছে, তা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের এগিয়ে থাকতে সহায়তা করবে এবং বিজয়ী হিসেবে গড়ে তুলবে। তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো জাতীয় পর্যায়ের বড় আয়োজনগুলোতে অংশগ্রহণের মাধ্যমে সুনামগঞ্জের শিক্ষার্থীরা জেলার প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। তিনি তরুণদের মোবাইল ও অন্যান্য ক্ষতিকর ডিভাইসের আসক্তি এবং মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলাভিত্তিক এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও সভাপতি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি মো. সোহাগ মিয়া প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, শিক্ষক এবং সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি শিক্ষার্থীদের ক্রীড়ামনস্কতা ও ক্রীড়াচর্চার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী