সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫১:৫০ অপরাহ্ন
জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
স্টাফ রিপোর্টার :: বর্ষা মৌসুমের শুরুতেই পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সুনামগঞ্জ পৌরসভা। শহরের বিভিন্ন ড্রেন ও খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখাই এ অভিযানের মূল লক্ষ্য। বৃহ¯পতিবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এস্কেভেটর (ভেকু) মেশিনের সহায়তায় শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন। অভিযানের প্রথম দিনে বিহারী পয়েন্ট, ষোলঘর পয়েন্ট, দুর্গাবাড়ি মন্দিরের বিপরীত পাশের ড্রেন, কামারখালসহ বিভিন্ন ড্রেন ও খাল থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পলিথিন ও গৃহস্থালি বর্জ্য জমে এসব ড্রেনের পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হতো। পৌরসভার এই উদ্যোগে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পৌরসভার যান্ত্রিক সুপারভাইজার সাঈদ আনোয়ার বাপ্পি জানান, পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিকের নির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ ড্রেন ও খাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বিহারী পয়েন্ট থেকে শুরু করে বক পয়েন্ট সংলগ্ন এলাকা, মুসলিম হোস্টেল, বাঁধনপাড়া, কামারখাল, রায়পাড়া, সোমপাড়া, আরপিনগর খাল, কোর্ট এলাকা ও তেঘরিয়াসহ বিভিন্ন এলাকার ড্রেন ও খাল পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে। তিনি বলেন, জলাবদ্ধতা পুরোপুরি নিরসন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেন ও খাল পরিষ্কারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পৌরসভা প্রশাসন বলেছে, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত শহর গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু