সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১১:১৭:২৯ পূর্বাহ্ন
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
ছাতক প্রতিনিধি::
ছাতকে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী আছিয়া বেগম (৩৫)-এর মৃত্যু হয়েছে। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে এবং শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব আলীর ছেলে সিএনজি চালক আমির আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানাযায়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। আমির আলী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। গত ১৫ জুন (সোমবার) বিকাল ৪টার দিকে গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের রাস্তায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী আমির আলী ধারালো ছুরি দিয়ে তার স্ত্রী আছিয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এসময় গ্রামের লোকজন আহত অবস্থায় আছিয়া বেগমকে উদ্ধার করে তার ভাবি রাহেলা বেগমের সহায়তায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে (১৭ জুন) বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যান। ঘটনার পর পুলিশ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে ঘটনার দিন রাতেই সিলেটের খাদিমনগর ইউনিয়নের ধোপগুল এলাকা থেকে অভিযুক্ত স্বামী আমির আলী (৪৫) গ্রেপ্তার করা হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গৃহবধূ হত্যার ঘটনায় পরকীয়াজনিত বিরোধের আভাস পাওয়া যাচ্ছে।
বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস