সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১১:৪৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১১:৪৯:৫৩ অপরাহ্ন
নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন
ছাতক প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে থানার নির্ধারিত ভূমি পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। জাউয়াবাজার ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত হাইওয়ে থানার নিজস্ব জমি পরিদর্শনকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জয়কলস হাইওয়ে থানার কার্যক্রম ভাড়াকৃত ভবনে পরিচালিত হয়ে আসছে। নিজস্ব অবকাঠামোর অভাবে সেবাদান কার্যক্রমে নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা দূর করতে সরকারের উদ্যোগে থানার নিজস্ব জমিতে একটি আধুনিক ও স্থায়ী ভবন নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ভবন নির্মিত হলে হাইওয়ে পুলিশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মহাসড়কে আইনশৃঙ্খলা ও যানবাহন ব্যবস্থাপনা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালিব, এসআই জহিরুল ইসলাম, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক কামাল উদ্দিন, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ উজ্জ্বল মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান, লন্ডনপ্রবাসী তফজ্জুল হোসেন, সিলেট মহানগর জিয়া মঞ্চের নেতা সবুজ আহমদ, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সুয়েব মিয়া, সমুজ মিয়া, সাদ মিয়া, সুজন মিয়া, হাবিবুর রহমান ও যুবদল নেতা হোসাইন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ভূমি পরিদর্শন শেষে পুলিশ সুপার জাউয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে জাউয়াবাজার এলাকায় অতিরিক্ত অটোরিকশার কারণে সৃষ্ট যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত