সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৬:৩০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৬:৩০:৪৮ অপরাহ্ন
‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। ‎বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। ‎নবনিযুক্ত ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি সরকারের নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। ‎জানাযায়, শিল্পী রাণী মোদক ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। জামালগঞ্জে যোগদানের আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‎
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহসভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য, মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. হাবিবুর রহমান। সদস্য আতিকুর রহমান, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ প্রতিনিধি মিসবাহ উদ্দিন রুমি, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প