সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

বিপৎসীমার কাছাকাছি ৪ নদীর পানি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:৫৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১২:০৫:২৯ পূর্বাহ্ন
বিপৎসীমার কাছাকাছি ৪ নদীর পানি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশের অভ্যন্তরে ও সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীসংলগ্ন নি¤œাঞ্চল প্লাবিত হতে পারে। পাশাপাশি বৃষ্টিপাত বাড়ায় দেশের অধিকাংশ নদ-নদীর পানিও বাড়ছে। বুধবার (১৭ জুন) এ পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল শুক্রবার (১৯ জুন) থেকে আরও বাড়তে পারে। এ সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদী দুটি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নি¤œাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নদী দুটির পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটারের মধ্যে পৌঁছেছে। এদিকে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানিও বেড়ে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। আগামী তিন দিন এ দুই নদীর পানির সমতল আরও বাড়তে পারে। এ সময়ে নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় নদী দুটি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নি¤œাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পাউবোর তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন ১২৭টি নদী স্টেশনের মধ্যে ৮০টিতে পানির সমতল বেড়েছে। ৪৩টিতে কমেছে। আর চারটি স্টেশনে পানির সমতল অপরিবর্তিত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস