সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্ররোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:৫৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:৫৬:১৬ অপরাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্ররোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় দরিদ্র ও অসচ্ছল রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন স¤পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বাদাঘাট ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক চক্ষু ক্যা¤েপ জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে মোট ৮৮ জন রোগীকে প্রাথমিক চক্ষুসেবা দেওয়া হয়। এর মধ্যে বাছাইকৃত ৪১ জন অসচ্ছল ও দরিদ্র রোগীকে জনতা চক্ষু হাসপাতালে নিয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের তত্ত্বাবধানে রোগীদের চোখে আধুনিক লেন্স সংযোজন করা হয়। সফল অস্ত্রোপচারের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ছানি রোগীদের চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদান তারই অংশ। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতার ফলে অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এসব মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উন্নতমানের চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিতু রঞ্জন শীল, জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান এবং পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) শ্যামল চন্দ্র তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক