সুনামগঞ্জ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

জামালগঞ্জে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:৫০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:৫০:০১ অপরাহ্ন
জামালগঞ্জে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস ২০২৬ এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালগঞ্জের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিব হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা। আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী, উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, রাজাপুর-শলাচুড়া পার্টনার মাঠ স্কুলের চেয়ারম্যান ওয়াসিম তালুকদার, দুর্লভপুর পার্টনার মাঠ স্কুলের নাছিমা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাজাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ পার্টনার মাঠ স্কুলের কৃষাণ-কৃষাণীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি