স্টাফ রিপোর্টার::
সম্প্রতি অকাল বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুচ্ছগ্রামের বর্গাচাষীদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার(১৭ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ উপস্থিত থেকে কৃষকদের হাতে সহায়তা তুলে দেন।
ইউএনও সঞ্জয় ঘোষ বলেন, "অকাল বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় অনেক বর্গাচাষী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ
- আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৭:২৫:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৭:২৬:৪৪ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ