সুনামগঞ্জ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:১৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:১৩:৪৪ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন
ছাতক প্রতিনিধি :: ছাতকে সড়ক দুর্ঘটনায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিহা জান্নাত ফাতেমা গুরুতর আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্র, ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন ও কর্মসূচি পালন করা হয়। ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক জিবেশ চক্রবর্তী, আবুল কালাম, সুব্রত দাস, লায়লা আঞ্জুমান আরা, তন্ময় চৌধুরী তপু, ১০ম শ্রেণীর ছাত্রী শিক্ষার্থী উম্মে ফাতেমা ¯পৃহা, দেবযানী রায়, ১০ম শ্রেণীর ছাত্র সুজন বর্মণ। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহবায়ক রিয়াজ আহমদ রাজু। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর হাজি ছালেক মিয়া, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ঐক্যবদ্ধ ছাতকের প্রতিষ্ঠাতা সদস্য, আইনজীবী সানী দাস, ব্যবসায়ী আমির জাহান, যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন, রুমন আহমদ, জিয়াদ আহমদ, আশরাফুল হক খেলন, জয়নাল আবেদীন রফিক, এনামুল ইসলাম পারভেজ, আশরাফুল হক, মিল্লাত হোসেন, সোয়েব আহমদ, জসিম উদ্দিন, বিদ্যুৎ তালুকদার, মাশরফ আহমদ, পিংকু সরকার, আনিসুর রহমান, জহিরুল ইসলাম, সাদেক আহমদ, লয়েফ উদ্দিন, ফাতেমা তুজ জোহরা, হাজেরা বেগম, চন্দন কুমার প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও ছাতকের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাতক শহরের নিরাপদ চলাচল, ফুটপাত দখল মুক্ত এবং অপ্রাপ্ত বয়স্ক, নেশাগ্রস্ত চালকদের হাত থেকে কোমলমতি শিক্ষার্থী, শিশু, পথচারী ও ব্যাবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিনের সাথে মতবিনিময় করেন তার কার্যালয়ে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন পক্ষ থেকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে। আগামী ২০ জুন ছাতক সচেতন নাগরিকদের সাথে এক আলোচনা সভার আহ্বান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি