সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উন্নয়নের সেতুবন্ধন : জামালগঞ্জে সুরমা সেতু নির্মাণের উদ্যোগ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:০৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:০৪:২৪ অপরাহ্ন
উন্নয়নের সেতুবন্ধন : জামালগঞ্জে সুরমা সেতু নির্মাণের উদ্যোগ
সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জামালগঞ্জে সুরমা নদীর ওপর একটি সেতু নির্মাণ। অবশেষে সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে এগোচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ২৬৪ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়; এটি হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার মানুষের জন্য সুরমা নদী দীর্ঘদিন ধরে যেমন আশীর্বাদ, তেমনি যোগাযোগের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতাও। নদী পারাপারের জন্য ফেরির ওপর নির্ভরশীলতা বিশেষ করে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নানাবিধ ভোগান্তির সৃষ্টি করে। রাতের বেলা বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই দুর্ভোগ আরও প্রকট হয়ে ওঠে। এমন বাস্তবতায় একটি স্থায়ী সেতু নির্মাণ নিঃসন্দেহে সময়োপযোগী এবং জনকল্যাণমূলক উদ্যোগ। সেতুটি নির্মিত হলে শুধু যাতায়াত সহজ হবে না, বরং দুই উপজেলার মধ্যে অর্থনৈতিক কর্মকা-ের গতি বাড়বে। কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকরা দ্রুত ও কম খরচে তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারবেন। এতে কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম এবং নতুন বিনিয়োগের সুযোগও সৃষ্টি হবে। হাওরাঞ্চলের উন্নয়নে যোগাযোগ অবকাঠামো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। সরকার যে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প গ্রহণ করেছে, তা এই অঞ্চলের দীর্ঘদিনের পশ্চাৎপদতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, গুণগত মান এবং নির্ধারিত সময়সীমা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি জনমনে হতাশা সৃষ্টি করেছে। তাই এই প্রকল্পের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এছাড়া সেতু নির্মাণের পাশাপাশি সংযোগ সড়ক, নদীশাসন এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। কারণ একটি সেতুর প্রকৃত সুফল তখনই পাওয়া সম্ভব, যখন তা একটি কার্যকর যোগাযোগ নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে। জামালগঞ্জের সুরমা সেতু শুধু একটি নির্মাণকাজ নয়; এটি হাওরাঞ্চলের মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও উন্নয়নের প্রতীক। আমরা আশা করি, দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির অনুমোদন ও বাস্তবায়ন স¤পন্ন হবে এবং লাখো মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ হবে। উন্নয়নের এই সেতুবন্ধন হাওরাঞ্চলের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে—এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি