সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৫:৩১ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীদের চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে মোট ৭৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে ৩১ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। পরে ৩০ জন রোগীকে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিনে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অপারেশনের পর সোমবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচায॥ অনুষ্ঠানে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়াও উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ ক্যা¤েপর মাধ্যমে চিকিৎসাসেবা ও সফল ছানি অপারেশন পেয়ে স্থানীয় রোগী ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর