সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:২৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:২৭:২২ পূর্বাহ্ন
গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও জনমুখী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সুনামগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার চক্রবর্তী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসীসহ অন্যান্যরা। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ন্যায়ভিত্তিক সালিশ ব্যবস্থা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করতে হবে। মিথ্যা মামলা ও অযথা হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে গ্রাম আদালতের কার্যকর বিকল্প নেই। তাই ইউনিয়ন পরিষদের সালিশ কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করে তুলতে হবে। বক্তারা আরও বলেন, সালিশ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ দেওয়া যাবে না। এ জন্য ইউনিয়নের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা