সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের
দিরাইয়ে সেমিনার

পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:০৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৮:২৫ পূর্বাহ্ন
পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান
দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন প্রয়োজন নিরাপদ, সুষম ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে অধিক গুরুত্ব দেওয়া। এ জন্য কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক উপায়ে খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে হবে। সোমবার (১৫ জুন) দিরাই মডেল মসজিদের কনফারেন্স হলে অনুষ্ঠিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ ফিল্ড স্কুল কংগ্রেসের দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষক-কৃষাণীদের সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিনির্ভর দেশের উন্নয়নে কৃষকের উন্নয়নের বিকল্প নেই। কৃষি অফিসের মাধ্যমে অর্জিত প্রশিক্ষণ ও জ্ঞান কাজে লাগিয়ে কৃষকদের নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও কৃষি, সুষম ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে হবে। উপ-পরিচালক আরও বলেন, অধিক ফলনের আশায় অনেক সময় কৃষকরা অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করেন। ধান উৎপাদনে এর প্রভাব তুলনামূলক কম হলেও শাক-সবজি ও অন্যান্য পুষ্টিকর খাদ্য উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লিটন চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোরঞ্জন অধিকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার এবং দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় কৃষক আব্দুল মালিক, শিবানী লস্কর, রূপা রানী ও অনিল রায়সহ আরও অনেকে বক্তব্য রাখেন। সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আলীম এবং গীতা পাঠ করেন রূপা রানী রায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন