সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:০৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:০৩:০২ পূর্বাহ্ন
বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ
মধ্যনগর প্রতিনিধি :: সাধারণত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দেখা যায় প্রশাসনিক দায়িত্ব পালন, উন্নয়ন কর্মকানএঊ তদারকি কিংবা জনসেবামূলক কার্যক্রমে। তবে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এক ভিন্নধর্মী উদ্যোগ নজর কেড়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি এবার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ। সোমবার দুপুরে উপজেলার চামরদানী উচ্চ বিদ্যালয়ে অষ্টম, নবম ও দশম সেতণির শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ইংরেজি গ্রামার বিষয়ে একটি বিশেষ ক্লাস নেন তিনি। বেলা সোয়া ১টা থেকে বিকেল ৩টা পর্যইএক চলে এ পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়ের ভীতি দূর করা এবং বিষয়টির প্রতি আগ্রহ ও আকএগবিশ্বাস সৃষ্টি করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ক্লাসে সঞ্জয় ঘোষ সহজ ও প্রাঞ্জল ভাষায় ইংরেজি ব্যাকরণের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। তিনি উদাহরণ, প্রশ্নোত্তর এবং অংশগ্রহণমূলক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে সম্পৃক্ত করেন। ফলে শিক্ষার্থীরা শুধু মনোযোগ দিয়েই শোনেনি, বরং নিজেদের বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যার কথাও তুলে ধরার সুযোগ পেয়েছে। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা বাস্তবতা তুলে ধরে ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ বলেন, আমাদের হাওর এলাকার অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে ইংরেজি বিষয়ে পিছিয়ে রয়েছে। এর অন্যতম কারণ হলো ইংরেজি নিয়ে তাদের মধ্যে এক ধরনের ভয় ও সংকোচ কাজ করে। এই ভীতি দূর করতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে আমি সরাসরি শ্রেণিকক্ষে এসে পাঠদান শুরু করেছি। তিনি আরও জানান, এটি কোনো একদিনের কর্মসূচি নয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ইংরেজি বিষয়ে ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন সরাসরি সম্পৃক্ততা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ইংরেজি বিষয়ে আগ্রহও বাড়বে। অনেক শিক্ষার্থী জানান, ইউএনওর কাছ থেকে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা তাদের জন্য নতুন ও অনুপ্রেরণাদায়ক। এতে তারা ইংরেজি শেখার বিষয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। শিক্ষাবিদদের মতে, বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা দক্ষতা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি ও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গ্রামীণ ও হাওরাঞ্চলের শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় উৎসাহিত করতে প্রশাসনের এমন উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। মধ্যনগরের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর