সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

দৃষ্টিপ্রতিবন্ধী রিক্তা রানীর পাশে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:০০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:০০:৪৭ পূর্বাহ্ন
দৃষ্টিপ্রতিবন্ধী রিক্তা রানীর পাশে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের বাগগাঁও গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী ও স্বামী-পরিত্যক্ত নারী রিক্তা রানী দাসের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহফুজুর রহমান খাদ্যসামগ্রী নিয়ে রিক্তা রানীর অস্থায়ী বাসস্থানে গিয়ে তার খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। জানা যায়, দীর্ঘদিন ধরে আট বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন রিক্তা রানী। স্বামী পরিত্যাগ করার পর থেকে তিনি বিভিন্ন মানুষের সহায়তায় জীবিকা নির্বাহ করে আসছেন। বর্তমানে নিজের কোনো বসতঘর না থাকায় গ্রামের বাসিন্দা রবীন্দ্র দাসের আশ্রয়ে বসবাস করছেন। এদিকে সন্তানের পিতার অসহযোগিতার কারণে শিশুটির জন্মনিবন্ধন করা সম্ভব হয়নি। ফলে বয়স আট বছর হলেও তাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো যায়নি। রিক্তা রানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার মেয়ের জন্মনিবন্ধন সম্পন্ন ও শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে মেয়েকে নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। মেয়ের ভবিষ্যৎ নিয়েই এখন তার সবচেয়ে বেশি দুশ্চিন্তা। পরিদর্শনকালে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিক্তা রানীর পরিস্থিতি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহফুজুর রহমান তার মেয়ের জন্মনিবন্ধন সম্পন্ন করা এবং বাসস্থানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল এবং সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অনেক সামাজিক সমস্যার সহজ সমাধান সম্ভব। এ সময় তিনি রিক্তা রানীকে আশ্রয় দেওয়ার জন্য রবীন্দ্র দাসের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪